প্রচ্ছদ সর্বশেষ এই প্রথম বাংলাদেশ থেকে যা রপ্তানি হচ্ছে ফ্রান্সে

এই প্রথম বাংলাদেশ থেকে যা রপ্তানি হচ্ছে ফ্রান্সে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এই প্রথম বাংলাদেশ থেকে যা রপ্তানি হচ্ছে ফ্রান্সে

মুড়ি বাঙালির মুখরোচক খাবার হাতে ভাজা গিগজ মুড়িসহ ৪০ ফুট লম্বা কনটেইনার ভর্তি শুকনো খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে। ১,৫০০ কেজি মুড়ি, ১৩,৫০০ কেজি সুগন্ধি চাল, ১,০০০ কেজি শুকনো শিমের বীজ, ১,০০০ কেজি শুকনা মরিচ এবং গোটা ধনিয়া ও তেজপাতা নিয়ে চালানটি ১৯ সেপ্টেম্বর জাহাজে তোলা হয়েছে।

চালানটি রপ্তানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড’। পতেঙ্গার বেসরকারি ইনকনট্রেড কনটেইনার ডিপো থেকে খাদ্যপণ্যগুলো কনটেইনারে লোড করা হয়। কাস্টম হাউস ও বন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় কার্যক্রম শেষে এটি জাহাজে তোলা হয়েছে। চালানটি ৩০ অক্টোবরের মধ্যে ফ্রান্সে পৌঁছানোর আশা করা হচ্ছে।

রপ্তানিকারকের প্যাকেজিং ইউনিটে দেখা গেছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুড়ি, চাল, মরিচ, সাদা শিমের বিচি, ধনিয়া ইত্যাদি পণ্যগুলো নিজস্ব লেবেলসহ কার্টনে মোড়ানো হয়েছে। কর্মীরা নির্ধারিত সময়ে দিন-রাত কাজ করেছেন।

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান স্পিড লিংক লিমিটেড এই রপ্তানি কার্যক্রম তত্ত্বাবধান করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাফিজুর রহমান মিন্টু বলেন, “ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য, পোড়ামাটি ও কুটির শিল্পসামগ্রীর চাহিদা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য এই রপ্তানি গুরুত্বপূর্ণ।”

ওয়াক অ্যান্ড এসএ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোহাম্মদ হাসান মিয়া জানান, ফ্রান্সে রপ্তানি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া ছিল। পণ্যের গুণগত মান, প্যাকেজিং কোয়ালিটি এবং সঠিক মোড়ক নিশ্চিত করতে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। তিনি আরও জানান, “ভবিষ্যতে নিয়মিতভাবে শুকনো খাবার ও অপ্রচলিত পণ্য রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।”

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, “দেশি শুকনো খাবারের রপ্তানি বাড়ানো আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। প্রবাসীরা যে দেশি পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছেন, সেটিও এই উদ্যোগকে উৎসাহ দিচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00