প্রচ্ছদ বিনোদন একই দিনে দুই দেশে হুব্বা

একই দিনে দুই দেশে হুব্বা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
হুব্বা
একই দিনে দুই দেশে হুব্বা

ওপার বাংলার জনপ্রিয় নাট্যকার ও পরিচালক ব্রাত্য বসু পরিচালিত গ্যাংস্টার সিনেমা ‘হুব্বা’। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশারফ করিম। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে দেখা গেছে এক দুর্ধর্ষ গ্যাংস্টার রুপে মোশারফ করিমকে। পশ্চিমবঙ্গের হুগলী জেলার কুখ্যাত গ্যাংস্টার, হুব্বা শ্যামলের কর্মকাণ্ড তুলে ধরা হবে এ সিনেমায়। ছবিটিতে শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। প্রকাশিত ট্রেইলারটি একটি গ্যাংস্টার সিনেমার মতোই। মারামারি, খুন, রক্তারক্তি, বেপরোয়া গোলাগুলি, কুখ্যাত গ্যাংস্টারের ‘রাজত্ব’ আর তাকে ধরতে চাওয়া পুলিশ বাহিনীর গল্প দেখা যাবে এ সিনেমায়। ‘হুব্বা’র ট্রেইলারের পরতে পরতে রয়েছে অন্ধকার জগতের খুঁটিনাটি। গত নভেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু নানা কারণে মুক্তি পিছিয়েছে হুব্বার। অবশেষে ২০২৪ সালের ১৯ জানুয়ারিতে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। হুব্বা সিনেমার ট্রেইলার দেখে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি দেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। আর জাজ সিনেমাটি বড় পরিসরে এবং জাজের অন্য সিনেমার মত প্রচার করেই দেশের সিনেমা হলে মুক্তি দিবে ‘হুব্বা’। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।  ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমায় মোশারফ করিমের পাশাপাশি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া এতে আরও অভিনয় করেছেন লোকনাথ দে, পৌলমী বসুসহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00