প্রচ্ছদ জাতীয় জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে: রিজভী

জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে: রিজভী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ একতরফা পাতানো নির্বাচন বর্জন করছে। অবৈধ সরকার ও নির্বাচন কমিশন দেশে ডামি ও তামাশার যে নির্বাচনের আয়োজন করেছে জনগণ তাতে সাড়া দিচ্ছে না।বুধবার সকালে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে রাজধানীর শান্তিনগর মোড় ও কাচাঁবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, যে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়ে আছে সে নির্বাচন নিয়ে ভোটারদের ন্যূনতম আগ্রহ নেই। গণতান্ত্রিক বিশ্বও তথাকথিত ভোটের উৎসবকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জোর করে মানুষকে মিছিলে যেতে বাধ্য করার অভিযোগ তুলে রিজভী বলেন, নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। ভোটের উৎসবের বদলে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে।দেশে বাকস্বাধীনতা ও ভোটাধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার