প্রচ্ছদ খেলা ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
পার্থ টেস্টে
ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট জয়েই রাঙাল অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অজিরা জিতে নিলো ৮ উইকেটে। এর ফলে ৩ ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে সফরকারীদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল অজিরা। নিজের শেষ টেস্টের শেষ ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ খেলেন ওয়ার্নার। তিনি চেয়েছিলেন অস্ট্রেলিয়ার জয় নিয়েই মাঠ ছাড়তে। তবে এ ব্যাটার নিজের ইচ্ছেটা পূরণ করতে পারেননি। অস্ট্রেলিয়া জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদ খানের বলে আউট হন ওয়ার্নার। ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে যখন মাঠ ছাড়ছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শকেরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। ওয়ার্নারও দুই হাত উঁচিয়ে বিদায়ী শুভেচ্ছার জবাব দেন। অজিদের এদিন জয় নিশ্চিত করেন স্টিভেন স্মিথ ও মারনাস লেবুশেন।আগের দিনের ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। তবে আজ বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। আমের জামালকে নিয়ে তৃতীয় দিন পার করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সকালের সেশনে দুজন যতটা সম্ভব লড়াইয়ের চেষ্টা করেন। তবে  ২৮ রান করা রিজওয়ানকে নাথান লায়ন তুলে নিলে ভাঙে তাঁদের ৪২ রানের জুটি। ১৮ রান করা জামাল পরের ওভারে প্যাট কামিন্সের শিকার হন। এরপর আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ১১৫ রানেই অলআউট হয় শান মাসুদের দল। অজিদের হয়ে ১৬ রানে ৪ উইকেট নেন জশ হ্যাজলউড। জবাবে ১৩০ রানের লক্ষে খেলতে অস্ট্রেলিয়ার শুরুটা ভাল হয়নি। প্রথম ওভারেই তারা হারিয়ে বসে উসমান খাজাকে। এরপর ওয়ার্নার আর লেবুশেন ১১৯ রানের জুটি গড়ে অজিদের জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার কাজটা অনেকটাই এগিয়ে দেন। কিন্তু ২৫তম ওভারে পাক স্পিনার  সাজিদ খানের বলে ওয়ার্নার আউট হলে ভাঙে তাঁদের জুটি। ৬২ রানে অপরাজিত ছিলেন লাবুশেন।পাকিস্তানের হয়ে ব্যাট হাতে ৮২ রান এবং ৬ উইকেট শিকার করা এই টেস্টে অভিষিক্ত পেসার আমের জামাল হন ম্যাচসেরা । অন্যদিকে,পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করা অজি অধিনায়ক প্যাট কামিন্স হয়েছেন সিরিজ সেরা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00