প্রচ্ছদ জাতীয় বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: চিকিৎসক

বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: চিকিৎসক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বেনাপোল এক্সপ্রেসের
বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন: চিকিৎসক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিদগ্ধদের কেউই এখন পর্যন্ত শঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। শনিবার এক ব্রিফিং এ অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ৮ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের শরীরের সবোর্চ্চ ৯ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসা চলছে, তবে কেউ শঙ্কামুক্ত নন । এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুনে পুড়ে দুই নারী, এক শিশুসহ চার জনের মৃত্যু হয়।এদিকে, রেলের পুড়ে যাওয়া বগি থেকে আলামত সংগ্রহ করছে সিআইডি। বেনাপোল এক্সপ্রেসে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ আর দুটি আংশিক পুড়ে গেছে। বগির ভেতরের অগ্নি নির্বাপণ যন্ত্রগুলো অক্ষত রয়েছে বলে জানা গেছে।এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে সিআইডি। পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার