প্রচ্ছদ খেলা বিশ্বকাপের শেষ ম্যাচ আস্ট্রেলিয়ার বিপক্ষে -নেতৃত্বে শান্ত

বিশ্বকাপের শেষ ম্যাচ আস্ট্রেলিয়ার বিপক্ষে -নেতৃত্বে শান্ত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার
বিশ্বকাপের শেষ ম্যাচ আস্ট্রেলিয়ার বিপক্ষে -নেতৃত্বে শান্ত

আজ বিশ্বকাপে শেষ ম্যাচ, আস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসাবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তের। চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা আট দলের একটি হয়ে জায়গা নিশ্চিত করতে বিশ্বকাপের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। টাইগার শিবিরে পরিবর্তন এসেছে ৩ টি এবং অস্ট্রেলিয়ায়ে ২টি। টুর্নামেন্টে আজ দুই পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ, তাসকিন আহমেদের এর সাথে রয়েছে মুস্তাফিজুর আর একাদশে জায়গা পেয়েছেন নাসুম । অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ ও শেন অ্যাবোট। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালে, তাও আবার বিশ্বকাপেই।
আজ বাংলাদেশের একাদশে যারা যারা আছেন
নাজমুল হোসেন,(অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), শেখ মাহেদী, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তফিজুর রহমান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার