প্রচ্ছদ বিনোদন কার হয়ে মামলা লড়বেন মোশাররফ করিম

কার হয়ে মামলা লড়বেন মোশাররফ করিম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
mosarof karim
কার হয়ে মামলা লড়বেন মোশাররফ করিম

শোবিজের গুণী অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন এই অভিনেতা। বরাবরই ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে দর্শকদের তাক লাগিয়ে দেন। যেকোনো চরিত্রেই অনায়াসে মানিয়ে নেন নিজেকে।‘মহানগর’-এর ওসি হারুন কিংবা ‘দাগ’-এর ওসি আলমগীর চরিত্রে ওটিটি প্ল্যাটফর্ম মাতিয়েছেন শোবিজের গুণী অভিনেতা মোশাররফ করিম। এবার আসছেন আইনজীবী মোবারক হয়ে। পুরান ঢাকার এই উকিল ক্রিমিনাল ‘ল নিয়ে কাজ করে। কিন্তু একটি মামলা জেতার পর তার মনে হয় এটা জয় নয়, এই জয়ের মধ্যে পরাজয় রয়েছে। অনুশোচনা থেকে  আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নেয় মোবারক। এরই মধ্যে নতুন একটি ঘটনা তাকে নাড়া দেয়। আবার ফিরে আসে নিজ পেশায়। এমন কাহিনি নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত এই সিরিজের নাম ‘মোবারকনামা। সম্প্রতি প্রকাশ পেয়েছে গোলাম সোহরাব দোদুলের ৮ পর্বের এই সিরিজটির ট্রেইলার। সেখানে দেখা গেছে, সুরাইয়ার সঙ্গে প্রেম করলেও তার বোনকে বিয়ে করে রোমান। বোনের সঙ্গে বিয়ের পর সুরাইয়াকে ধর্ষণ করে রোমান। পরিবারকে সেই কথা জানালেও কাউকে পাশে পায় না সুরাইয়া।রোমানের বিরুদ্ধে মামলা করতেও বাধা দেওয়া হয় তাকে। এমন ঘটনা জানার পর সুরাইয়ার পাশে দাঁড়ায় মোবারক। শেষ পর্যন্ত সুরাইয়াকে ন্যায়বিচার পাইয়ে দিতে পারবে কি না, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ২১ ডিসেম্বর পর্যন্ত।মোশাররফ করিম ছাড়াও মোবারকনামা সিরিজে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমাসহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।