প্রচ্ছদ মতামত এক অদৃশ্য বিষে বিষাক্ত ঢাকার বাতাস , ঝুঁকিপূর্ণ’, ‘অস্বাস্থ্যকর’ ও দূষণে বারবার শীর্ষে।

এক অদৃশ্য বিষে বিষাক্ত ঢাকার বাতাস , ঝুঁকিপূর্ণ’, ‘অস্বাস্থ্যকর’ ও দূষণে বারবার শীর্ষে।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
বারবার শীর্ষে
এক অদৃশ্য বিষে বিষাক্ত ঢাকার বাতাস , ঝুঁকিপূর্ণ', 'অস্বাস্থ্যকর' ও দূষণে বারবার শীর্ষে।

বাতাসের গুণগত মানের দিক থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বিভিন্ন দূষণের কারণে ঢাকার বাতাস এমনিতেই সারা বছর দূষিত থাকে। বছরের এই সময়ে অর্থাৎ শুষ্ক মৌসুমে ঢাকার বাতাস হয়ে উঠে বিষাক্ত।
চলতি বছরে ঢাকার বাতাসে বিশুদ্ধতার পরিমাণ চরম হ্রাস পেয়েছে। ঢাকার প্রায় ২ কোটি নাগরিকের মনে একটাই প্রশ্ন, ঠিক কবে নাগাদ ঢাকার বাতাসে প্রাণ ফিরবে?
কবে প্রাণ খুলে নিশ্বাস নিবে?

ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ নেই। দিন যায় দিন আসে, বছর যায় বছর আসে তবু ঢাকার বাতাসের কোন পরিবর্তন হয়না বরং দিন দিন ক্রমান্বয়ে অবনতি হচ্ছে।
গত সোমবার বায়ুদূষণে শীর্ষে থাকা ঢাকার স্কোর ছিল ৩১৬। বাতাসের এ মান ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আজ বৃহস্পতিবার আবার সেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠল রাজধানীর বাতাস।

আজ সকাল সাড়ে আটটার বায়ুদূষণের তালিকায় শীর্ষে ছিল ঢাকা।
আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ৩১৫।
গতকাল বুধবার এ সময় ঢাকার স্কোর ছিল ২৬৬। বাতাসের এ মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ২২৫ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ২২০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর।

তথ্য মতে, আইকিউএয়ারের বাতাসের মান সূচকে স্কোর ৫০ হলে ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে গণ্য করা হয়।
আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আর একিউআই স্কোর যদি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকে তাহলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকে তাহলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বা মায়েদের জন্য বায়ুদূষণ খুবই বিপজ্জনক ।তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

সরকার নানা মেঘা প্রকল্প বাস্তবায়ন করলো, মেট্রোরেল হলো, পদ্মাসেতু হলো, পদ্মাসেতুতে রেল সংযোগ সহ নানা উন্নয়ন দৃশ্যমান হলো।

প্রশ্ন থেকে যায় এত উন্নয়ন কার জন্য? যদি নাগরিকের বসবাস উপযোগী না হয় এ শহর। কি হবে এত উন্নয়ন দিয়ে? যদি প্রাণ খুলে নিশ্বাস নেওয়া না যায়।
এসব উন্নয়নে চাপা পড়ে কত প্রাণ নিরবে শেষ হয়ে যাচ্ছে, এই দ্বায় কার?

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00