প্রচ্ছদ জাতীয় কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন মাদারীপুরের স্বপন মাতুব্বর

কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন মাদারীপুরের স্বপন মাতুব্বর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কেন্দ্রীয় অর্থ সম্পাদক নির্বাচিত হলেন মাদারীপুরের স্বপন মাতুব্বর

বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ “অর্থ সম্পাদক” পদে নির্বাচিত হয়েছেন জনাব স্বপন মাতুব্বর। গত ১৫/১১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে মোট ৪৮৭ ভোটারের মধ্যে তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ৩০৯ ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পদে কর্মরত আছেন। এর পূর্বে তিনি করিমগঞ্জ (কিশোরগঞ্জ), জাজিরা(শরীয়তপুর) এর মত উল্লেখযোগ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মাদারীপুর জেলার সদর থানাধীন নতুন মাটি(ঘটকচর) এলাকায় স্বপরিবারে স্থায়ীভাবে বসবাস করেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যাতে স্বচ্ছ ও সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00