প্রচ্ছদ বিনোদন কৌশানীকে বিয়ের বিষয়ে নতুন তথ্য দিলেন বনি

কৌশানীকে বিয়ের বিষয়ে নতুন তথ্য দিলেন বনি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কৌশানীকে বিয়ের বিষয়ে নতুন তথ্য দিলেন বনি

কলকাতার জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানী। এমনকি প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই এই যুগলের। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ভক্তরাও।সম্প্রতি টালিপাড়ায় গুঞ্জন উঠেছে , নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই  জুটি। এ গুঞ্জন যখন জোরালো হচ্ছে ঠিক তখন বিয়ে নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেতা।বনি সেনগুপ্ত বলেন, ‘২০২৪-এ বিয়ের কোনও পরিকল্পনা নেই। তবে ২০২৫-এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছেন । দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা তাদের উপরই ছেড়ে দেয়া হয়েছে।  বনি আরও বলেন, কাজের শিডিউল বুঝে বিয়ের প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শীতে একটা প্ল্যান করা হয়েছে। ইচ্ছা আছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের আয়োজন করার। তাদের দুজনেরই এমনটাই পছন্দ। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।বনি-কৌশানীর সম্পর্কের বিষয়টি তাদের পরিবার শুরু থেকেই জানেন। তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছে দুই পরিবারই।নির্মাতা রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে পর্দায় অভিষিক্ত হয়েছিলেন বনি এবং কৌশানী । সে ছবি থেকেই তাদের রসায়ন নজর কাড়ে সকলের। অতঃপর জমে যায় তাদের প্রেম।এদিকে, ২০২১ সালে পূজার সময়ে মা হারান কৌশানী মুখার্জি। তারপর থেকে কৌশানীকে আগলে রেখেছেন বনি সেনগুপ্ত।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার