প্রচ্ছদ জাতীয় গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে: নুর

গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে: নুর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে: নুর

গত ১৬ বছরে গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসির আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

নুর বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও গণমাধ্যমসহ বিভিন্ন বিষয় উঠে আসেনি। গত ১৬ বছরে গণমাধ্যমে লাইসেন্স দেওয়াসহ গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে। উপদেষ্টা পরিষদের নিয়োজিত যারা তারা গণমাধ্যম সংস্কার নিয়ে কথা বলতে আগ্রহী নয়। বললেই তারা বলেন, অল্প সময়ের জন্য এসেছেন।

গণমাধ্যমকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়া সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এবার পরিবর্তন না হলে গণমাধ্যম পরিবর্তন হওয়া সম্ভব নয়, তাই গণমাধ্যম নীতিমালা বাস্তবয়ানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00