প্রচ্ছদ বিশ্ব গাজায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল : বাইডেন

গাজায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল : বাইডেন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আসন্ন নির্বাচনে বিপাকে জো বাইডেন
গাজায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল : বাইডেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের চার মাস পার হলো। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে এর প্রতিক্রিয়ায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা ও অভিযান চালিয়ে আসছে দখলদার রাষ্ট্রটির সেনারা।প্রথম থেকে ইসরায়েলের এ আগ্রাসনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে এলেও নির্বাচন ঘনিয়ে আসায় সুর পাল্টে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ ইসরায়েলের কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে তা নৃশংসতার সব মাত্রা ছাড়িয়ে গেছে। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাইডেন বলেন,হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় নৃশংসতার মাত্রা ছাড়িয়েছে ইসরায়েল।একটি স্থায়ী যুদ্ধবিরতি পেতে ইসরায়েলকে কঠোরভাবে চাপ দেয়া হচ্ছে। এ ছাড়া হামাসের হাতে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতেও সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন বলেও তিনি জানান। এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গেলো বুধবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বলেন, ৭ অক্টোবর হামাস যা করেছে,সেটাকে ‘অন্যদের অমানবিক পরিস্থিতিতে’ ঠেলে দেয়ার লাইসেন্স হিসেবে ব্যবহারের সুযোগ ইসরায়েলের নেই।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার