প্রচ্ছদ খেলা বিরল ক্লাবে অস্ট্রেলিয়ার ‘প্রথম’ ওয়ার্নার

বিরল ক্লাবে অস্ট্রেলিয়ার ‘প্রথম’ ওয়ার্নার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
পার্থ টেস্টে
বিরল ক্লাবে অস্ট্রেলিয়ার ‘প্রথম’ ওয়ার্নার

টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছেন । অস্ট্রেলিয়ার হয়ে কেবল টি-টোয়েন্টি খেলার জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন ডেভিড ওয়ার্নার।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন বাঁহাতি এই ওপেনার।ক্রিকেট তিন সংস্করণেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির আছে কেবল রস টেলর ও বিরাট কোহলির। এবার অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সেই বিরল ক্লাবে যোগ দিলেন ওয়ার্নার। টেস্ট ও ওয়ানডেতে ১০০টি ম্যাচ খেলার মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি।২০০৯ সালে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন  ওয়ার্নার। ১৫ বছরের ক্যারিয়ারে খেললেন তার শততম ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যারন ফিঞ্চ ১০৩ ও গ্লেন ম্যাক্সওয়েল ১০১।২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নিজের শততম ওয়ানডে খেলেন ওয়ার্নার। দুর্দান্ত এক সেঞ্চুরিতে মাইলফলকের ম্যাচটি রাঙান তিনি। ১১৯ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১২৪ রান। শততম টেস্টে নিজেকে আরও ছাড়িয়ে যান বাঁহাতি এই ওপেনার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে হাঁকান ডাবল সেঞ্চুরি। ২৫৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ঠিক ২০০ রানেই আউট হন তিনি। এবার আরও এক ইতিহাস হাতছানি দিচ্ছিল তাকে।তবে নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে টেলর-কোহলির মতো শতকের দেখা পাননি ওয়ার্নারও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শতকের খুব কাছে গিয়েও ৩৬ বলে ৭০ রান করে বিদায় নেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে তার শততম টি ২০ ম্যাচে সেঞ্চুরি না পেলেও ওয়ার্নারের মারকুটে ব্যাটিং এ ১১ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার