প্রচ্ছদ জাতীয় গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বুধবার (৪ জুন) বিকেলে আগুন লাগলে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিল।

যাওয়ার পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে যানজটে আটকা পড়ে। এ সময়ে হঠাৎ ট্রাকের নিচে থাকা ভূর্গস্থ গ্যাসের লিকেজ থেকে ট্রাকে ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় পেছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বেঁচে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান বলেন, ধারণা করা হচ্ছে যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল। তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়।

আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ট্রাকে আগুন লাগার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার