প্রচ্ছদ জাতীয় ঘোষণা করা হল বিশ্ব ইজতেমার তারিখ : এবার ও হবে ২ পর্ব

ঘোষণা করা হল বিশ্ব ইজতেমার তারিখ : এবার ও হবে ২ পর্ব

প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি ।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিশ্ব ইজতেমা
ঘোষণা করা হল বিশ্ব ইজতেমার তারিখ : এবার ও হবে ২ পর্ব

বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি । প্রথম পর্বে মাওলানা জোবায়ের পক্ষের অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে সাদ এর অনুসারীরা অংশ নেবেন। টঙ্গীর তুরাগ তীরে এই ইজতেমার অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।
২০১৮ সালে বিশ্ব ইজতেমার বিভেদ সৃষ্টি হয় ভারতের প্রখ্যাত মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে।এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।
একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ এবং অপরটির বাংলাদেশের মাওলানা জোবায়ের ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার