প্রচ্ছদ খেলা টানা জয়ে ফাইনালে ভারত

টানা জয়ে ফাইনালে ভারত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফাইনালে ভারত
টানা জয়ে ফাইনালে ভারত

বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপার পথে সবচেয়ে এগিয়ে থেকেই টানা জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। ৯ ম্যাচের ৯টি জিতেই বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার দল।
প্রথমে ব্যাট হাতে বিরাট কোহলির করেন রেকর্ড শতক আর মোহাম্মদ শামির বোলিং তোপে কিউইরা সামনে দাড়াতেই পারে নি। টানা জয়ে ভারত নিশ্চিত করে তাদের স্বপ্নের ফাইনাল।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রান করে ভারত। কোহলির সাথে সেঞ্চুরি পেয়েছেন শ্রেয়াস আইয়ারও। জবাবে খেলতে নেমে নিউজিল্যান্ড ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২৭ রানে শেষ হয় তাদের ইনিংস।
তবে কিছু বিতর্ক ও রয়েছে সেমিফাইনালের উইকেট নিয়ে। মেইল অনলাইন নামক একটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, স্পিনারদের সুবিধা দিতে আইসিসির অনুমতি না নিয়েই বিসিসিআই সেমিফাইনালের পিচ পরিবর্তন করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম এর সুত্র অনুযায়ী স্পিনাররা বাড়তি সুবিধা পাওয়ার কথা থাকলেও ম্যাচে এর চিত্র একেবারেই উল্টো ।
অনলাইনটিতে আরো দাবি করা হয়, রোহিত শর্মার দল যদি ফাইনালে উঠে তাহলে ফাইনাল ম্যাচের নির্ধারিত পিচটি ও বদলে ফেলা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার