প্রচ্ছদ জাতীয় ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, আর প্রত্যাখ্যান বিএনপির

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, আর প্রত্যাখ্যান বিএনপির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তফসিল
ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ, আর প্রত্যাখ্যান বিএনপির

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ঘোষনায় ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ , জানুয়ারি ২০২৪ সাল। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, আর যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ। অন্য দিকে তপশিলকে তামাশা দাবি করে একে ‘প্রত্যাখ্যান’ করেছে বিএনপি ও সমমনা দল গুলো। তফসিল ঘোষণার পরই শুরু হয় সারাদেশে রাজনৈতিক অস্থিরতা। রাজধানীতে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন দল ও জোট বিক্ষোভ মিছিল করেছে। দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাংচুর এর মত বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে।
রিজভী বলেন, দেশে ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে একতরফা নির্বাচনের এই তথাকথিত তপশিল জনগণ মানে না। এই নীল-নকশার তপশিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না।
অন্যদিকে তপশিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00