প্রচ্ছদ বিনোদন জুটি ভাঙছে বরুণ-আলিয়ার!

জুটি ভাঙছে বরুণ-আলিয়ার!

বরুণ-আলিয়ার রোম্যান্টিক জুটি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
জুটি ভাঙছে বরুণ-আলিয়ার!

২০১৭ সালে মুক্তি পেয়েছিল শশাঙ্ক খৈতান পরিচালিত ও করন জোহর প্রযোজিত সিনেমা ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট। সাত বছর পর এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তির জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বরুণ। এমনিতেও নায়ককে রোম্যান্টিক কমেডি চরিত্রে দেখতে দারুণভাবে মুখিয়ে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। । কিন্তু এই নতুন সিনেমাতেও কি আলিয়াকে দেখা যাবে বরুণের বিপরীতে? তা এখনও অনিশ্চিত । তবে বলিউডপাড়ার গুঞ্জন, এই সিনেমাতে নাকি নতুন ‘দুলহানিয়া’-কে দেখবেন দর্শক। অনেক দিন ধরেই এই সিনেমা নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষ দিকেই শুরু হবে ‘দুলহানিয়া ৩’-এর শুটিং। আবারও শশাঙ্ক-করন জুটির সঙ্গে কাজ করবেন বরুণ।যদিও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা থেকেই বরুণ-আলিয়া জুটির ভক্তের সংখ্যা বিপুল। ভক্তরা সামাজিকমাধ্যমের পাতায় মাঝে মাঝেই তাদের একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করেন। সেই ইচ্ছা এ বারে পূরণ হচ্ছে না ভক্তদের। শোনা যাচ্ছে, এই সিনেমার জন্য প্রযোজক করনের পছন্দ নয় আলিয়াকে। তাই বরুণের বিপরীতে দেখা যাবে নতুন নায়িকাকে। অর্থাৎ দর্শক পেতে চলেছে নতুন জুটি। বাবা ডেভিড ধাওয়ানের সিনেমার শুটিং শেষ করেই ‘দুলহানিয়া ৩’-এর শুটিং শুরু করবেন বরুণ। এই সিনেমার কেন্দ্রবিন্দুতেও রয়েছে রোম্যান্স এবং কমেডির মিশেল। এই সিনেমা ছাড়াও বরুণের ঝুলিতে রয়েছে একগুচ্ছ সিনেমার কাজ। শীঘ্রই তাকে দেখা যাবে শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমা ‘এক্সিস’ এ । এছাড়াও আগামী দিনে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাধতে দেখা যাবে এই নায়ককে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার