প্রচ্ছদ সারাবাংলা ট্রাক মোটরসাইকেল দুর্ঘটনায়, ১ জন ‍নিহত

ট্রাক মোটরসাইকেল দুর্ঘটনায়, ১ জন ‍নিহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ট্রাক মোটরসাইকেল দুর্ঘটনায়, ১ জন ‍নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (৫১) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম মোটরসাইকেল চালিয়ে রূপপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আব্দুর রহিমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। নিহত আব্দুর রহিম ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঈশ্বরদীর নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল।” তিনি আরও জানান যে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার