প্রচ্ছদ জাতীয় ট্রেনে আগুনের ঘটনা সুপরিকল্পিত নাশকতা মন্তব্য রিজভীর

ট্রেনে আগুনের ঘটনা সুপরিকল্পিত নাশকতা মন্তব্য রিজভীর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
ট্রেনে আগুনের ঘটনা সুপরিকল্পিত নাশকতা মন্তব্য রিজভীর

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনা সুপরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।বিবৃতিতে বলেন, যারা ট্রেনে আগুন দিয়ে চারজনের প্রাণপ্রদীপ নিভিয়ে দিয়েছে তারা নি:সন্দেহে মানুষ নামের কলঙ্ক। মহল বিশেষের প্রশ্রয় ছাড়া এ ধরনের মানবতাবিরোধী কাজ করা সম্ভব নয়। চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে কুটচাল কি-না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা।নাশকতাকারিরা মানবসভ্যতার শত্রু উল্লেখ করে রিজভী বলেন, এরা মানবজাতিকে অস্তিত্বহীন করতে চায়। এ ধরনের লোমহর্ষক ও পৈশাচিক কাজ কেবলমাত্র অবৈধ ও গণবিরোধী শক্তির মদদেই হওয়া সম্ভব। বর্বরোচিত ও হৃদয়বিদারক এ ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং ধিক্কার ও নিন্দা জানান । এ সময় তিনি আগুনের ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।বিবৃতিতে আগুনে দেয়ার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এই নেতা। একইসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00