প্রচ্ছদ বিনোদন দেশে ‘ডানকির ৭টি বিশেষ শো

দেশে ‘ডানকির ৭টি বিশেষ শো

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
চমক দিলেন শাহরুখ
দেশে ‘ডানকির ৭টি বিশেষ শো

আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ও বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডানকি’। অন্যান্য দেশের সঙ্গে ছবিটি একইদিনে বাংলাদেশেও মুক্তির দাবিতে সরব হয়েছেন ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিউনিটি। তারা আয়োজন করছে বিশেষ ফ্যান ‘শো’-এর। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচার-প্রচারণা। ‘ডানকি’ মুক্তির দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে একত্র হবেন শাহরুখের শতাধিক ভক্ত। দেশের প্রত্যেকটি বিভাগে বিশেষ ফ্যান শো আয়োজনের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।এ বিষয়ে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ-এর অ্যাডমিন ফাহিম আজিজ সংবাদমাধ্যমকে জানান, একইদিনে বাংলাদেশে ‘ডানকি’র মুক্তি চান। ১৮ ডিসেম্বর থেকে গুলশানে ‘ডানকি’র ডিজিটাল বিলবোর্ড লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার সিনেমা রিলিজের এক সপ্তাহ আগেই প্রমোশন শুরু করা হয়েছে। এসআরকে ইউনিভার্সের মেইন ব্রাঞ্চ থেকে ৬৫টিরও বেশি দেশে ফ্যান শো আয়োজন করা হচ্ছে। এরমধ্যে বাংলাদেশেই কমপক্ষে ৭টি শো প্রদর্শিত হবে।দুদিন আগেই সিনেমাটির প্রচার উপলক্ষে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে বড় বড় ব্যানার টানিয়ে প্রচারণা শুরু করে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ টিমের একাংশ। সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর সেই পোস্ট শেয়ার করেছে  শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।রাজকুমার হিরানি পরিচালিত ডানকি একটি কমেডি সিনেমা। এতে শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তাঁর চার বন্ধুর গল্পে এগিয়েছে সিনেমার গল্প। যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার