প্রচ্ছদ জাতীয় ডামি নির্বাচন দেশে বিদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে- মঈন খান

ডামি নির্বাচন দেশে বিদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে- মঈন খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মঈন খান
ডামি নির্বাচন দেশে বিদেশে হাস্যরসের সৃষ্টি হয়েছে- মঈন খান

সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, ডামি নির্বাচনে ডামি ভোটারও রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।মঈন খান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারনামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।মঈন খান অভিযোগ করে বলেন, ১ কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগসসাজস করে বিভিন্ন ধরনের চাপ দেয়া হচ্ছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুর মাত্রা যোগ করছে। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সকল অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত বলেও জানান তিনি। এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে আছে বলেও মন্তব্য করেন ড. মঈন খান।সরকারের ভয়-ভীতিতে বিভ্রান্ত না হয়ে ভোট বর্জনের আহ্বান জানান বিএনপির এ নেতা।  এসময় মঈন খানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার