প্রচ্ছদ আবহাওয়া তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামার আশঙ্কা

তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামার আশঙ্কা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
তাপমাত্রা ৮ ডিগ্রিতে নামার আশঙ্কা

কনকনে শীতের দাপট কিছুটা কমে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে এখনো শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও চলতি ফেব্রুয়ারি মাসে তা আবারও ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে ফেব্রুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার