প্রচ্ছদ বাণিজ্য দাম বাড়ল স্বর্ণের

দাম বাড়ল স্বর্ণের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
দাম বাড়ল স্বর্ণের

দেশের বাজারে দুদফা কমার পর কয়েক দফা বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা। রোববার (৫ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বাংলাদেশী চাকরি

এখন বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। শনিবারও প্রতি ভরি স্বর্ণের ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে। আজ তা বেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৪ হাজার ২৫৩ টাকা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার