প্রচ্ছদ জাতীয় রাতের আকাশে ভাইরাল সেই বার্তাঃ “নাটক কম করো পিও’

রাতের আকাশে ভাইরাল সেই বার্তাঃ “নাটক কম করো পিও’

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রাতের আকাশে ভাইরাল সেই বার্তাঃ “নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। এই বিশেষ দিনটি উদযাপন করতে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান এবং ড্রোন শো।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর প্রদর্শিত হয় ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ নামক চলচ্চিত্র। এই চলচ্চিত্রগুলোতে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহসিকতা ও অবদানের চিত্র তুলে ধরা হয়।

শিল্পী সেজান, তাশফি ও সানি, এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল গেয়ে শোনান জুলাইয়ের গান। গান শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ড্রোন শো, যেখানে ‘নাটক কম করো পিও’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস উইল বি সার্ভড্’ সহ বিভিন্ন লেখায় শিক্ষার্থীদের প্রতিরোধ ও ত্যাগের কথা স্মরণ করা হয়।

এ সময় নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএসসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবসে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশিষ্টজন এবং শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার