প্রচ্ছদ জাতীয় নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাস, ভোট দেয়নি দুটি দেশ

নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাস, ভোট দেয়নি দুটি দেশ

ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রাশিয়া
নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাস, ভোট দেয়নি দুটি দেশ

কয়েক দফা বিলম্বের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবশেষে গাজা প্রস্তাব পাস হলো। প্রস্তাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর দাবি  জানানো হয়েছে।প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয় । নিরাপত্তা পরিষদের মোট ১৫ দেশের মধ্যে ১৩টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও; ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া।মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটির খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে যুদ্ধবিরতি কথাটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর বদলে শুধু মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।এক সপ্তাহ ধরে ঝুলে থাকার পর প্রস্তাবটি পাস হলেও; এতে যুদ্ধ থামানোর কথা না বলায়, এর মাধ্যমে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া বলেছে, এই প্রস্তাব একটি ‘দন্তহীন’ ও ‘অক্ষম’ প্রস্তাব। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নিবানজিয়া বলেছেন, এই প্রস্তাবে যুদ্ধবিরতির ব্যাপারে বলা হয়নি। এর বদলে এটির মাধ্যমে ‘মুক্ত হস্তে’ ইসরায়েলকে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার সুযোগ দেওয়া হয়েছে। এদিকে, ভোট না দিলেও এই প্রস্তাবকে সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, ৩ দফায় এই প্রস্তাব ইস্যুতে পেছানো হয় ভোটাভুটি। অন্যদিকে,প্রস্তাবের ভাষা ও শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অবিলম্বে যুদ্ধবিরতির কথা প্রস্তাবে বলা হলেও, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপে ভাষায় কাঁটছাট করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00