প্রচ্ছদ জাতীয় নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় মন্তব্য কাদেরের

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় মন্তব্য কাদেরের

১৭ তারিখের পরে আসন সমঝোতা নিয়ে কোনো সংকট থাকবে না।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ওবায়দুল কাদের
নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় মন্তব্য কাদেরের

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়। যদি কোনো নিষেধাজ্ঞা দেয় তাহলে বিএনপি ও তাদের দোসররাই এর যোগ্য বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন পর্যন্ত সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা করে যাবে। কোনো সন্ত্রাসই এবারের নির্বাচনকে বাধা দিতে পারবে না।ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে দেশের ভোটাররাই প্রতিহত করবে। আর ১০ ডিসেম্বর বিএনপি বেশি বাড়াবাড়ি করলে জনগণই তাদের রুখে দেবে। একই সঙ্গে ১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ জন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ১৭ তারিখের পরে আসন সমঝোতা নিয়ে কোনো সংকট থাকবে না।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার