প্রচ্ছদ খেলা স্কালোনি কেন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান?

স্কালোনি কেন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান?

স্কালোনি সংবাদমাধ্যমে যেভাবে আচমকা তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন, সেটা নাকি ভালো লাগেনি মেসির!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
স্কালোনি
স্কালোনি কেন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান?

গেলো মাসে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় তারা। যা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের ইতিহাসে প্রথম হার। কিন্তু আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছিল এর চেয়েও বড় চমক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি।৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কারিগরের কাছ থেকে এমন খবর ছিল একেবারেই অপ্রত্যাশিত। এরপর থেকেই শুরু হয় আলোচনার ঝড়! স্কালোনি কি আসলেই আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ছেন? ছাড়তে চাওয়ার পেছনে কারণই বা কী? তাকে ফেরানোরই বা উপায় কী? এমন নানা প্রশ্ন করছেন সমর্থকরা। এদিকে, স্কালোনির দায়িত্ব ছাড়তে চাওয়ার অনেক কারণই উঠে এসেছে সংবাদমাধ্যমগুলোতে। এবার ইংল্যান্ডভিত্তিক ক্রীড়া ওয়েবসাইট দ্য অ্যাথলেটিক জানিয়েছে আলোচনার ঝড় শুরু করার মতো এক তথ্য। অধিনায়ক মেসিই নাকি স্কালোনির আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চাওয়ার প্রধান কারণ! সংবাদমাধ্যমটি দাবি করছে, দলের সবকিছুই এতটা মেসি-কেন্দ্রিক যে স্কালোনির মনে হচ্ছে, তার মতামতও নাকি উপেক্ষিত হচ্ছে!স্কালোনি–মেসির মধ্যে টানাপোড়েন ব্রাজিল ম্যাচের আগেই শুরু হয়েছিল। ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের ওপর ব্রাজিলিয়ান পুলিশদের হামলার প্রতিবাদে দল নিয়ে বাইরে চলে যাওয়ার আগে মেসি স্কালোনির সঙ্গে আলাপ করেননি। মেসির এই সিদ্ধান্ত স্কালোনি এবং দলের স্টাফদের মাঝে অসন্তোষ তৈরি করেছে। অন্যদিকে ম্যাচের পর ড্রেসিংরুমে কিছু জানানোর আগেই স্কালোনি সংবাদমাধ্যমে যেভাবে আচমকা তার পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন, সেটা নাকি ভালো লাগেনি মেসির!এছাড়া, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির বনিবনা না হওয়ার গুঞ্জন, আর্জেন্টিনার খেলোয়াড়-কোচদের কেউ এখনো বিশ্বকাপ জেতার জন্য প্রতিশ্রুত বোনাস না পাওয়াসহ বিভিন্ন কারণেই স্কালোনি দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করছে সংবাদমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনও মুখ খুলেননি মেসি কিংবা স্কালোনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00