প্রচ্ছদ বিশ্ব প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
স্বাগত জানাল নিউজিল্যান্ড
প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

২০২৩ সালকে বিদায় জানিয়ে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ সালকে বরণ করে নিয়েছেন নিউজিল্যান্ডবাসী। বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে তারা। সবার আগে আতশবাজির মধ্যদিয়ে ইংরেজি নতুন বছর ২০২৪-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের উদযাপন।আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে যে কয়টি দেশ আগে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ড তার মধ্যে অন্যতম। প্রতিবার নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন থাকে দেশটির শহর অকল্যান্ডে। তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে।নববর্ষকে বরণে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার অপেক্ষায় সেখানে জড়ো হন হাজারও মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। ঠিক ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা মেলে বর্ণিল আতশবাজির ছটা।এছাড়াও টোঙ্গা, সামোয়ার মতো প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জগুলোর বাসিন্দারাও স্থানীয় সময় রাত ১২টায় জড়ো হন ২০২৩ সালকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য।অস্ট্রেলিয়ার নান্দনিক আতশবাজি প্রদর্শন উপলক্ষ্যে সিডনিতে জড়ো হন লাখ লাখ দর্শনার্থী। হারবার ব্রিজ ও অপেরা হাউজ থেকে ছোড়া এসব দৃষ্টিনন্দন আতশবাজির খেলা উপভোগ করেন লাখো মানুষ।অন্যদিকে নতুন বছর ২০২৪ সালকে বরণ করে নিতে বিশ্বের সবচেয়ে পশ্চিমের দেশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে বল ড্রপের মাধ্যমে শুরু হয় খ্রিস্টীয় নতুন বছর। তা দেখতে প্রায় দশ লাখ মানুষ জড়ো হন সেখানে। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আলোয় সাজে নিউইয়র্ক নগরী। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।শুধু নিউইয়র্ক নয়, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই চলে উৎসব। বড়দিন ও ইংরেজি নববর্ষের এই সময়টায় ছুটির আমেজে ভাসছেন প্রবাসী বাংলাদেশিরাও।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার