প্রচ্ছদ সর্বশেষ ফুটবল খেলার সময় স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় স্কুলছাত্রের মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফুটবল খেলার সময় স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ফুটবল খেলতে গিয়ে এক স্কুলছাত্রের অকাল মৃত্যু ঘটেছে। নিহত ছাত্রের নাম আবু সাইদ, বয়স ১৪ বছর। তিনি স্থানীয় সায়মা শাহজাহান অ্যাকাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায়, উপজেলার পৌর সদরের ১নং ওয়ার্ডের আদমপুর গ্রামের একটি মাঠে। আবু সাইদ ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, আবু সাইদ বিকেলে স্কুল থেকে ফিরে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে ফুটবলটি পাশের জমিতে পড়ে যায়। বলটি আনতে গিয়ে হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়ে।

এ সময় অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আবু সাইদের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবহিত করা হয়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার