প্রচ্ছদ সর্বশেষ শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ও দলের কর্মী মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তটি ১১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত নালিতাবাড়ী পৌরসভা শাখার কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

নালিতাবাড়ী পৌর জামায়াত শাখার সেক্রেটারি মো. আব্দুল মোমেন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বহিষ্কৃত মাওলানা মো. আব্দুল্লাহ বাদশার সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। এই সিদ্ধান্তটি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।

দলীয় নেতাদের মতে, সাংগঠনিক কার্যক্রমের সুষ্ঠুতা বজায় রাখা এবং দলের ভাবমূর্তি রক্ষার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00