279
গত ২৩ অক্টোবর থেকে ন্যূনতম বেতন বাড়ানোর জন্য শ্রমিকরা আন্দোলন শুরু করে। এবং এই আন্দোলনের পর সরকার গঠিত মজুরি বোর্ড কর্তৃক ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে। ন্যূনতম মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকার দাবিতে তাদের আন্দেলান চলমান রয়েছে। আজ সকাল ৮.৩০ মিনিট থেকে শ্রমিকেরা মিরপুর ১৩ নম্বর সড়কে এর দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরে তারা মিরপুর ১০ এ চলে যায়। এই আন্দেলনের সহিংসতার ঘটনায় প্রায় ১৩০ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজিএমইএ জানিয়েছে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব কারখানা বন্ধ থাকবে।