প্রচ্ছদ বিনোদন বলিউড বাদশা শাহরুখ এর জন্মদিন আজ

বলিউড বাদশা শাহরুখ এর জন্মদিন আজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
amarbanglasongbad
বলিউড বাদশা শাহরুখ এর জন্মদিন আজ

বলিউড বাদশা শাহরুখ খান ৫৮ তে পা দিলেন। প্রিয় এই অভিনেতাকে জন্মদিন এর শুভেচ্ছা জানাতে হাজারো ভক্ত তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান । কয়েকশ কিলোমিটার দূর থেকে এসেছেন মধ্যরাতে শাহরুখকে উইশ করতে। ভিড় সালাতে হিমশিম খেতে হয় মুম্বই পুলিশকে । শাহরুখকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অনেক ভক্ত। তাকে এক ঝলক দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন ‘মন্নত’-এর সামনে। বলিউড কিং কাউকে নিরাশ করেননি এতো রাতেও বাড়ির বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে এবং হাতজোড় করে ধন্যবাদ জানালেন সকলকে। এক টুইট বার্তায় তিনি বলেন `ভাবতেই পারছি না আপনাদের অনেকেই এই মধ্যরাতে এসে আমাকে উইশ করেন। আমি একজন অভিনেতা মাত্র। আপনাদের কিছুটা আনন্দ দিতে পারি এর থেকে বড় ভালোলাগা আমার কাছে আর কিছু নেই ‘। জন্মদিনে বলিউড বাদশা বিশেষ উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি। তার আগামী ছবি ‘ডানকি’রও টিজার আসতে পারে আজ ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার