বাবাকে কুপিয়ে হত্যা করে পালাতে গিয়ে ছেলেরও মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
বাবাকে কুপিয়ে হত্যা করে পালাতে গিয়ে ছেলেরও মৃত্যু
বাবাকে কুপিয়ে হত্যা করে পালাতে গিয়ে ছেলেরও মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে।

ঘটনার পর পালাতে গিয়ে ছেলে রুবেল মোল্লা হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার হামিজ্জদ্দিন মোল্লার ছেলে মকবুল হোসেন মোল্লা (৬৫) ও তার ছেলে রুবেল মোল্লা (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা দাম্পত্য জীবনে দুই বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আরেকটি বিয়ে করেন তিনি। প্রথম স্ত্রীর সন্তান ও বড় ছেলে রুবেল মোল্লার সঙ্গে বাবা মকবুল মোল্লার কলহের সৃষ্টি হয়। এর জেরে রোববার সন্ধ্যায় মকবুল মোল্লার সঙ্গে ছেলে রুবেল মোল্লার কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ছেলে রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরদিকে ঘাতক ছেলে রুবেল মোল্লা দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে বাড়ির পাশের মাঠে মারা যায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গিয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন