প্রচ্ছদ জাতীয় রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুন

রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রাজধানীর রামপুরায় ভয়াবহ আগুন

রাজধানীর রামপুরায় একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) ভোরে রামপুরার পলাশবাগে এ অগ্নিকাণ্ড ঘটে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। 

আগুনে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি আবাসিক ভবন থাকায় দমকল বাহিনী আগুন দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যাতে তা ছড়িয়ে না পড়ে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

এর আগে রোববার সন্ধ্যায় রামপুরায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার