প্রচ্ছদ বিশ্ব বিশ্বজুড়ে যখন বর্ষবরণ উৎসব, গাজায় তখন ধ্বংসযজ্ঞ

বিশ্বজুড়ে যখন বর্ষবরণ উৎসব, গাজায় তখন ধ্বংসযজ্ঞ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
হামাসের হামলার পরিকল্পনা
বিশ্বজুড়ে যখন বর্ষবরণ উৎসব, গাজায় তখন ধ্বংসযজ্ঞ

বিশ্বজুড়ে যখন চলছে বর্ষবরণ উৎসব, তখনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইহুদিবাদীদের হামলায় উপত্যকাটিতে প্রাণ গেছে আরও ১৫০ ফিলিস্তিনির। নতুন করে বাস্তচ্যুত হয়েছেন অন্তত ৫০ হাজার মানুষ। এদিকে ২০২৪ সালে আরও কঠিন অভিযানের ঘোষণা ইসরায়েলি সামরিক বাহিনীর। বর্ণিল আতশবাজির বিস্ফোরণে দেশে দেশে বরণ করে নেয়া হয়েছে নতুন বছরকে। আর তখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আর বোমার বিস্ফোরণে প্রকম্পিত গাজার আকাশ। বিশ্বজুড়ে যখন চলছে উল্লাসের আনন্দধ্বনি, তখন গাজাজুড়ে স্বজন হারানোর হাহাকার।নববর্ষ উদযাপনের মধ্যেও গাজায় বর্বর হামলা অব্যাহত রাখে ইসরায়েলি সামরিক বাহিনী। উপত্যকার উত্তর ও দক্ষিণ, দুই অংশেই চলে বিমান হামলা। এদিকে, নতুন বছরে গাজায় হামলার নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। সামরিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। দেয়া হয়েছে আরও কঠোর অভিযানের ঘোষণা।ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, ২০২৪ সালে  নতুন পরিকল্পনায় অভিযান চালাবে ইসরায়েল। এ লক্ষ্যে রিজার্ভ সেনা মোতায়েনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। কারণ, আরও কঠোর ও কঠিন হামলার লক্ষ্য তাদের।অন্যদিকে,  ইসরায়েলের জোরালো অভিযানের মাঝেই ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট ও মিসাইল হামলা চালায় হামাস।এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দুই মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ২১ হাজার ৭শ’ ফিলিস্তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00