প্রচ্ছদ খেলা ওয়ার্নারের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ওয়ার্নারের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
পার্থ টেস্টে
ওয়ার্নারের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

পাকিস্তান সিরিজের পর টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। গত জুনে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়ে ছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে খেলেই ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন।পার্থ ও মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে ভালোভাবেই কাটিয়েছেন তিনি, দলও দুই ম্যাচে পেয়েছে জয়ের দেখা। এবার সিডনিতে অস্ট্রেলিয়ার হয়ে শেষবারের মতো ‘ব্যাগি গ্রীন’ ক্যাপ পরতে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।আগামী ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও ওয়ার্নারের বিদায়ী টেস্টের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি ক্রিকেট বোর্ড।সিরিজের তৃতীয় টেস্টে জিতে তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি উদযাপন করতে চায় অস্ট্রেলিয়া। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টেও  একই স্কোয়াড রাখা হয়েছে।  ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচটি উদযাপনে উন্মুখ অজিরা। এদিকে, সিরিজের প্রথম টেস্টে ৪৫০ রানের টার্গেট তাড়ায় ৮৯ রানে অলআউট হয়ে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হারে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে ৭৯ রানে হেরে যায় বাবর রিউওয়ানরা। পার্থে সিরিজের প্রথম টেস্টে ১৬৪ রানের দারুন ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। দুই টেস্ট মিলিয়ে  ২০৮ রান করেছেন তিনি। আর ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি রাঙাতে চান এই তারকা ব্যাটার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার