প্রচ্ছদ খেলা মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে !

মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে !

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
এমবাপ্পে
মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে !

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নাটক যেন থামছেই না! ২০১৭ সাল থেকে তাকে কেনার চেষ্টা করেই যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ফ্লোরেন্তিনো পেরেজের চেষ্টা বার বার ব্যর্থতায় পরিণত হয়েছে। অবশেষ, চলতি মৌসুমের শেষে মাদ্রিদে যোগ দিচ্ছেন ফরাসি এই ফরোয়ার্ড। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম।প্রতিবেদন টি প্রকাশ করার পরপরই ইএসপিএন ও যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থাও এর সত্যতা নিশ্চিত করে। তবে লা প্যারিসিয়ান গেলো বছরও মৌসুম শুরুর আগে একই কথা বলেছিল, পরে যা মিথ্যা প্রমাণিত হয়। পিএসজিতেই থেকে যান এমবাপ্পে।

লা প্যারিসিয়ান প্রতিবেদনে জানায়, মৌসুম শেষে লিগ ওয়ান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমবাপ্পে।সেই সাথে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। নাম উল্লেখ না করলেও বিশ্বের বড় ক্লাব হিসেবে রিয়ালকেই ইঙ্গিত করেছে লা প্যারিসিয়ান।তবে ইএসপিএন বলছে, সিদ্ধান্তের কথা এখন পর্যন্ত পিএসজি বা রিয়াল মাদ্রিদকে জানাননি এমবাপ্পে। তবে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দেবেন ফরাসি এই ফরোয়ার্ড।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার