প্রচ্ছদ জাতীয় যে খবর শুনে ‘আলহামদুলিল্লাহ’ বলেছিলেন খালেদা জিয়া

যে খবর শুনে ‘আলহামদুলিল্লাহ’ বলেছিলেন খালেদা জিয়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
যে খবর শুনে ‘আলহামদুলিল্লাহ’ বলেছিলেন খালেদা জিয়া

গত ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় তার চিকিৎসক দল সরকার পতন ও হাসিনার পালানোর খবর তাকে জানান। এমন খবর শুনে তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ’।

প্রবাসী লেখক, চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য আজ রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনার পালানোর খবর বর্ণনা করতে দেখা যায় চিকিৎসক দলকে।

পিনাকী ভট্টাচার্য লিখেছেন, ‘ম্যাডাম প্রথম শুনছেন হাসপাতালের বেডে থেকে হাসিনা পালিয়েছে। তিনি তখন এভারকেয়ারে ভর্তি। হাসিনার পালানোর খবর ম্যাডামকে প্রথম দেন উনার চিকিৎসক দল। এই মুহুর্তটা ঐতিহাসিক। কথা বলছেন উনার চিকিৎসক দলের প্রধান প্রফেসর এফ এম সিদ্দিকী। আফসোস যে শুরু থেকে করা হয় নাই ভিডিওটা।’

তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনার পালানোর খবরটা শুনে বলেছিলেন, আলহামদুলিল্লাহ। কোনও আলাদা উচ্ছ্বাস নাই, প্রতিহিংসা নাই, আছে শুধু প্রশান্ত মুখে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। বর্ষা বিপ্লবের স্টেক দাবি করার সময়ে যেন আমরা ম্যাডামের প্রতিক্রিয়ার কথা মনে রাখি।’

পিনাকী ভট্টাচার্য আরও লিখেছেন, ‘সকল প্রশংসা সৃষ্টিকর্তার, তিনি রহম করেছিলেন, এ জন্যই আমরা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছি। এই অছিলায় আসুন আমরা ম্যাডামের পুর্ন সুস্থতার জন্য দোয়া করি।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00