প্রচ্ছদ সর্বশেষ রাজধানীর হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

রাজধানীর হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 0 মিনিট পড়ুন
রাজধানীর হাজারীবাগে ট্যানারির গুদামে অগ্নিকাণ্ড, আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘হাজারীবাগে একটি ট্যানারি গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আরও কয়েকটি ইউনিট প্রস্তুতি নিচ্ছে।’ তবে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার