বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ রাষ্ট্রের নাম এবং চার মূলনীতি পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তিনি বৃহস্পতিবার (১৫ মে) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ শেষে এ কথা জানান।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘কিছু বিষয় আছে যা নিয়ে রাজনৈতিক দলগুলো কোনদিনও ঐকমত্যে আসতে পারবে না। কিছু জায়গায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া যাবে।’ তিনি রাষ্ট্রের নাম পরিবর্তনের বিরোধিতা করে বলেন, ‘রাষ্ট্রের চার মূলনীতি পরিবর্তনের বিরোধিতা করেছি। সংবিধানে বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু না রাখার দাবি জানানো হয়েছে।’
এছাড়া, তিনি সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, তবে নতুন করে পুনর্লিখন বা সংবিধান সভার আয়োজনের প্রয়োজনীয়তা অনুভব করেন না। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ স্থানীয় সরকারও দুবারের বেশি হতে পারবে না- এই প্রস্তাব দেয়া হয়েছে।
দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজনীয়তা নিয়েও তার মতামত রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে ভোটারের বয়স ও জনপ্রতিনিধির বয়স যা আছে তাই থাকুক চাই। সেইসঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন চাই। ডিসেম্বরের আগেই নির্বাচন চেই আমরা।