প্রচ্ছদ সর্বশেষ শেরপুর সীমান্তে বিজিবির হাতে ৩ জন আটক

শেরপুর সীমান্তে বিজিবির হাতে ৩ জন আটক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
শেরপুর সীমান্তে বিজিবির হাতে ৩ জন আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিজিবির একটি টহলদল ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে আছেন চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), কালু মিয়ার ছেলে দুলাল উদ্দিন (৩১) এবং চাঁপাইনবাবগঞ্জের চর রাণী নগর এলাকার আব্দুল বাশিরের ছেলে শাহাবুল (২১)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) রাতে বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে সেখানে জীবিকা নির্বাহ করছিলেন। বুধবার (১৪ মে) দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, সীমান্তে বেআইনি অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের কার্যক্রম আরও জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল দিচ্ছে এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার