প্রচ্ছদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনের তফসিল দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নির্বাচনের তফসিল স্থগিত
সংসদ নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে খারিজ হলো তফসিল বৈধতা চ্যালেঞ্জের রিট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে রিটের পক্ষে আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্তমানে জনস্বার্থে যারা রিট করেন, তারা বেশিরভাগই ব্যক্তিস্বার্থে কিংবা নিজের প্রচারণার জন্য করে থাকেন। ফলে প্রকৃত জনস্বার্থ মামলাগুলো আদালতে আসে না।এ সময় আদালত আরও বলেন, সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আরও বিস্তর ধারণা রাখতে হবে জনস্বার্থে রিট করা আইনজীবীদের। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এই তফসিলের বৈধতা নিয়ে সংক্ষুদ্ধ প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৯ নভেম্বর রিটটি করেন। রিটে সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনের তফসিল দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার