প্রচ্ছদ জাতীয় সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা বিএনপির  

সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা বিএনপির  

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা বিএনপির  

বর্তমান সরকারকে এখন থেকে আর কোনও সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানায় দলটি।বুধবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অসহযোগ আন্দোলনের ডাক দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এ সময় মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত নেতা-কর্মীদের আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান।এ ছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।ব্যাংক খাতের মাধ্যমে সরকার অর্থ লুটপাটের কারণে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভাবার কথাও বলেন বিএনপি এই সিনিয়র নেতা। রিজভী বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের অনেকেই জীবন দিয়েছে, গুম হয়েছে, বন্দী ও আহত হয়েছেন। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে ও চলবে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।মূলত আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00