প্রচ্ছদ জাতীয় সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার

বিজিবির অভিযানে সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি।

রোববার বিকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারি বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় কাউকে আটক করা যায়নি। রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি।


বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাংলাবাজার বিজিবির সদস্যরা রৌমারী সীমান্তের ১০৬৫ সীমান্ত পিলারের কাছে চরফুলবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় মালিক বিহীন ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ধারণা করা হয় বিজিবির অভিযান উপস্থিতি টেরপেয়ে মাদক বহনকারীরা পালিয়ে যায়।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার