প্রচ্ছদ সারাবাংলা হাজারীবাগে বাসায় মিলল দুই বোনের রক্তাক্ত লাশ

হাজারীবাগে বাসায় মিলল দুই বোনের রক্তাক্ত লাশ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
হাজারীবাগে লাশ
হাজারীবাগে বাসায় মিলল দুই বোনের রক্তাক্ত লাশ

রাজধানীর হাজারীবাগের একই বাসা থেকে দুই বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের আগে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। একজনের নাম নাসরিন আক্তার অন্যজন জেসমিন আক্তার। তাদের দুজনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুই বোনের মধ্যে নাসরিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জেসমিন আক্তার ঘটনাস্থলেই মারা যান। হাজারীবাগের ওই বাসায় মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন এই দুই বোন । পরিবার জানায় তারা দুই বোনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার সময় তাদের ভাই নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন এবং তাদের অসুস্থ মা এ বিষয়ে কিছুই বলতে পারছেন না।ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার