৫ বছর আগে খুন হয় জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক সোহেল চৌধুরী। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আগামী ছয়মাসের মধ্যে সোহেল চৌধুরী হত্যা মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। একই সাথে আসামি আশিষ রায় চৌধুরীর জামিনও স্থগিত থাকবে বলে জানান । ১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর বনানীর ট্রামস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় সোহেল চৌধুরীকে , পরে তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০০১ সালের ৩০ অক্টোবর এই মামলায় অভিযোগ গঠন করে বিচারের জন্য ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। উক্ত মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে একজন আসামি ২০০৩ সালের ১৯ নভেম্বর হাইকোর্টে রিট করেন। যার ফলে ২০০৪ সালে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। ২০১৫ সালে সেই স্থগিতাদেশ আবার প্রত্যাহার করেন হাইকোর্ট।