প্রচ্ছদ বাণিজ্য হু হু করে বাড়ছে স্বর্ণের দাম

হু হু করে বাড়ছে স্বর্ণের দাম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
হু হু করে বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও। সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

সোমবার (৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

 বাজার বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিরাপদ বিনিয়োগের চাহিদা নতুন করে বাড়িয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে এসব ধাতুর দাম বাড়ছে।
 
প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র একটি অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এ অভিযানে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। পরে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন নেতার দায়িত্ব নেন এবং জানান, মাদুরো রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন।
 
ভূ-রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সুদের হার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর জোরালো স্বর্ণ ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ-সব মিলিয়ে গত বছর বুলিয়নের দামে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক লাভ। এর আগে গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল।
 
এদিকে, শনিবার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন জানান, গত বছর সুদের হার কমানোর জোরালো উদ্যোগের পর ভবিষ্যতে আরও হার কমানোর সম্ভাবনা কিছুটা কম হতে পারে। তবে বিনিয়োগকারীরা এখনো আশা করছেন, চলতি বছরে মার্কিন ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে।
 
টিম ওয়াটারার আরও বলেন, সম্ভাব্য সুদের হার কমানোর বিষয়ে বাড়তি ইঙ্গিত পেতে বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিত নন-ফার্ম পে-রোলস তথ্যের দিকে নজর রাখছেন। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ ভালো পারফরম্যান্স দেখায়।
 
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলার ছুঁয়েছিল। বছরের শেষে রুপার দাম বেড়েছে ১৪৭ শতাংশ, যা স্বর্ণকেও ছাড়িয়ে গেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00