প্রচ্ছদ রাজনীতি ১০০ আসনে মনোনয়ন চূড়ান্ত এবি পার্টির

১০০ আসনে মনোনয়ন চূড়ান্ত এবি পার্টির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
১০০ আসনে মনোনয়ন চূড়ান্ত এবি পার্টির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মনোনীতদের তালিকা ঘোষণা করবে দলটি। একই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীতদের নিয়ে সভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল, তারা দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা হয়েছিল। সেই সভায় দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় প্রাথমিক তালিকা ঘোষণা করা হবে। দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার