প্রচ্ছদ খেলা ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
একই মাঠে আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বচ্যাম্পিয়ন তকমা লাগিয়ে এলেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। সেই ব্যর্থতা যেনো পিছুই ছাড়ছে না তাদের।এবার ১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারল তারা। আর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে ২৫ বছর পর সিরিজ জয় ক্যারিবিয়ানদের। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ডিএলএস মেথডে ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।ব্রিজটাউনে বৃষ্টির আসা-যাওয়ার মাঝে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। অভিষিক্ত ম্যাথু ফোর্ডের বোলিং তোপে ধসে পড়ে ইংলিশদের টপ অর্ডার। সেখান থেকে বেন ডাকেটের ফিফটিতে ৪০ ওভারে ২০৯ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ৭৩ বলে ৭১ রান করেন ডাকেট। ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি পেসার ফোর্ড। এরপর ফের বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান। কিসি কার্টির ফিফটি ও অ্যালিক অ্যাথানেজের ৪৫ রানে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু মিডল অর্ডারদের ব্যর্থতায় ১৩৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর অভিষিক্ত ফোর্ড-রোমারিও শেফার্ডের অবিচ্ছিন্ন   ৫৬ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বোলিংয়ের পর ব্যাটিংয়ে অপরাজিত ১৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন ফোর্ড আর সিরিজসেরা নির্বাচিত হন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।এদিকে, একই মাঠে আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার